নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাবনায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১১

পাবনা শহরের লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১১ জন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত লষ্করপুর রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে এলোপাতাড়ি এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয় এবং সবাইকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র‌্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। বর্তমানে আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দীর্ঘদিনের হলেও পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

ঘটনার বিষয়ে পাবনা সদর থানার কর্মকর্তা অবগত নন বলে জানিয়েছেন। স্থানীয়রা দ্রুত কুকুর নিয়ন্ত্রণে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১১

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

পাবনা শহরের লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১১ জন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত লষ্করপুর রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে এলোপাতাড়ি এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয় এবং সবাইকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র‌্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। বর্তমানে আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দীর্ঘদিনের হলেও পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

ঘটনার বিষয়ে পাবনা সদর থানার কর্মকর্তা অবগত নন বলে জানিয়েছেন। স্থানীয়রা দ্রুত কুকুর নিয়ন্ত্রণে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত