নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ওষুধ কেনার টাকা চাওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুরে স্ত্রীর জমানো টাকা দিয়ে জুয়া খেলার পর ওষুধ কেনার টাকা চাওয়ায় এক গৃহবধূ পোশাকশ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। নিহত পোশাকশ্রমিকের নাম মিম আক্তার (২৮)। 

এ ঘটনায় নিহতের স্বামী অটোরিকশাধালক আলম হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পিবিআই গাজীপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, নিহত মিম আক্তার গাজীপুরের পালেরপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত শনিবার বেতনের জমানো ৫ হাজার টাকা ড্রয়ারে রাখেন তিনি। সোমবার রাতে তার স্বামী আলম হোসেন স্ত্রীকে না জানিয়ে ওই টাকা দিয়ে জুয়া খেলে শেষ করে বাসায় ফেরেন। রাতে অসুস্থ মিম ওষুধ কেনার জন্য ড্রয়ারে টাকা না পেয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি টাকা জুয়ায় হারানোর কথা স্বীকার করেন। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামী ও শাশুড়ি জাহানারা বেগম তাকে মারধর করেন। ভয়ে মিম পাশের এলাকায় বোনের বাসায় আশ্রয় নিলেও পরে তাকে ফিরিয়ে আনা হয়। এরপর রাতে পরিকল্পিতভাবে স্বামী ও শাশুড়ি তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম রানা বাসন থানায় একটি মামলা দায়ের করেন। পিবিআই ছায়া তদন্ত চালিয়ে বরিশাল থেকে প্রধান আসামি আলম হোসেনকে গ্রেফতার করে। পলাতক শাশুড়ি জাহানারা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ওষুধ কেনার টাকা চাওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরে স্ত্রীর জমানো টাকা দিয়ে জুয়া খেলার পর ওষুধ কেনার টাকা চাওয়ায় এক গৃহবধূ পোশাকশ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। নিহত পোশাকশ্রমিকের নাম মিম আক্তার (২৮)। 

এ ঘটনায় নিহতের স্বামী অটোরিকশাধালক আলম হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পিবিআই গাজীপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, নিহত মিম আক্তার গাজীপুরের পালেরপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত শনিবার বেতনের জমানো ৫ হাজার টাকা ড্রয়ারে রাখেন তিনি। সোমবার রাতে তার স্বামী আলম হোসেন স্ত্রীকে না জানিয়ে ওই টাকা দিয়ে জুয়া খেলে শেষ করে বাসায় ফেরেন। রাতে অসুস্থ মিম ওষুধ কেনার জন্য ড্রয়ারে টাকা না পেয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি টাকা জুয়ায় হারানোর কথা স্বীকার করেন। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামী ও শাশুড়ি জাহানারা বেগম তাকে মারধর করেন। ভয়ে মিম পাশের এলাকায় বোনের বাসায় আশ্রয় নিলেও পরে তাকে ফিরিয়ে আনা হয়। এরপর রাতে পরিকল্পিতভাবে স্বামী ও শাশুড়ি তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম রানা বাসন থানায় একটি মামলা দায়ের করেন। পিবিআই ছায়া তদন্ত চালিয়ে বরিশাল থেকে প্রধান আসামি আলম হোসেনকে গ্রেফতার করে। পলাতক শাশুড়ি জাহানারা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত