চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামী মো. রাসেলের অঙ্গহানির অভিযোগ উঠেছে তার প্রথম স্ত্রী মনি বেগমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাসেল একজন পিকআপ-চালক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নোয়াখালীর সুধারাম থানার মুন্সিতালুক গ্রামের মো. ফারুকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাসেল ও মনি বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার ভোরে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে মনি বেগম তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে পুরুষাঙ্গের গোড়ায় এবং দা দিয়ে বাম পায়ের রগ কেটে দেন। পরে তার চিৎকারে স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল জানান, সকালে গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।
এ ঘটনায় শাশুড়ি মনোয়ারা বেগমের দায়ের করা মামলায় অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন