নজর বিডি
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

তুরাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর তুরাগের তারারটেক এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হৃদয় (৩১)কে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তুরাগ থানার এসআই সমর চন্দ্র রায়, এসআই মেহেদী হাসান ফয়সাল ও এসআই মেহেদী হাসান বাপ্পীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারারটেকের বায়তুর মামুর জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় হৃদয়কে তল্লাশি করে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগের তারারটেকসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে। তার বাবার নাম আব্দুল আউয়াল এবং মায়ের নাম মাসুদা বেগম। বর্তমানে তিনি তারারটেক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

তুরাগ থানা পুলিশ আরও জানায়, হৃদয়ের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারারটেক এলাকায় কিছু অটোরিকশা গ্যারেজ মালিক ও চালকের সঙ্গে জড়িত ব্যক্তিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এলাকাবাসী মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

বিষয় : তুরাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

তুরাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর তুরাগের তারারটেক এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হৃদয় (৩১)কে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তুরাগ থানার এসআই সমর চন্দ্র রায়, এসআই মেহেদী হাসান ফয়সাল ও এসআই মেহেদী হাসান বাপ্পীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারারটেকের বায়তুর মামুর জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় হৃদয়কে তল্লাশি করে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগের তারারটেকসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে। তার বাবার নাম আব্দুল আউয়াল এবং মায়ের নাম মাসুদা বেগম। বর্তমানে তিনি তারারটেক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

তুরাগ থানা পুলিশ আরও জানায়, হৃদয়ের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারারটেক এলাকায় কিছু অটোরিকশা গ্যারেজ মালিক ও চালকের সঙ্গে জড়িত ব্যক্তিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এলাকাবাসী মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত