নজর বিডি
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

বিদেশি পিস্তল ও মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. হেলাল মিয়া (৪০)।পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলাল মিয়াকে আটক করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি নষ্ট ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার হেলাল মিয়া তার পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : বিদেশি পিস্তল ও মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি পিস্তল ও মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. হেলাল মিয়া (৪০)।পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলাল মিয়াকে আটক করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি নষ্ট ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার হেলাল মিয়া তার পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত