নজর বিডি
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মীদের

রাজধানীর বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত একদল কর্মী।

শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিভিন্ন কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই চাকরিচ্যুত করা হয়েছে, এতে তারা পরিবার নিয়ে আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা রয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং ভবিষ্যতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর চাকরি হারিয়ে অনেক কর্মী জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান জানান।

এ বিষয়ে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

বিষয় : চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মীদের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মীদের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত একদল কর্মী।

শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিভিন্ন কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই চাকরিচ্যুত করা হয়েছে, এতে তারা পরিবার নিয়ে আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা রয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং ভবিষ্যতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর চাকরি হারিয়ে অনেক কর্মী জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান জানান।

এ বিষয়ে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত