নজর বিডি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

দুর্নীতিমুক্ত পুলিশ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও দেশে শান্তি প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকারের সময়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, নতুন পুলিশ সদস্যদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করতে হবে।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে প্রত্যাশা করছে, তা পূরণে পুলিশ সদস্যদের দায়িত্বশীল হতে হবে। দুর্নীতিমুক্ত থেকে দেশের মানুষ ও জনগণের প্রতি মানবিক আচরণ করতে হবে, যাতে সাধারণ মানুষ পুলিশকে সত্যিকার অর্থেই বন্ধু হিসেবে মনে করে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান রেখে একটি শান্তিপূর্ণ, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নতুন পুলিশ সদস্যদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া।

দীর্ঘ প্রশিক্ষণে কৃতিত্বের জন্য তিনি বেস্ট প্রবেশনারবেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ এ বি এম মামুন।

বিষয় : দুর্নীতিমুক্ত পুলিশ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতিমুক্ত পুলিশ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও দেশে শান্তি প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকারের সময়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, নতুন পুলিশ সদস্যদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করতে হবে।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে প্রত্যাশা করছে, তা পূরণে পুলিশ সদস্যদের দায়িত্বশীল হতে হবে। দুর্নীতিমুক্ত থেকে দেশের মানুষ ও জনগণের প্রতি মানবিক আচরণ করতে হবে, যাতে সাধারণ মানুষ পুলিশকে সত্যিকার অর্থেই বন্ধু হিসেবে মনে করে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান রেখে একটি শান্তিপূর্ণ, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নতুন পুলিশ সদস্যদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া।

দীর্ঘ প্রশিক্ষণে কৃতিত্বের জন্য তিনি বেস্ট প্রবেশনারবেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ এ বি এম মামুন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত