নীলফামারীতে একটি হত্যা মামলায় সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী রামগঞ্জহাট বাজারে যাওয়ার সময় বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার মধ্যে নিহত হন। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে সিদ্দিক আলীকে চাপা দিয়ে হত্যা করা হয়।
অভিযোগ অনুযায়ী, সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহতের পরিবার মামলা করতে পারেনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সৃষ্ট পরিস্থিতিতে নিহতের ছেলে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় তরিকুল ইসলাম এজাহারভুক্ত আসামি।
ওসি জিল্লুর রহমান জানান, সিদ্দিক হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন