নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী জসিম শেখের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণের পর তিনি স্ত্রীকে হত্যার পেছনে পরকীয়ার অভিযোগের কথা উল্লেখ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খানম জোনাকি (২৬) ওই গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। তাঁর স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, জসিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রী জোনাকিকে মারধর করতেন। ঘটনার দিন জোনাকি পাট বাছাইয়ের কাজ করছিলেন। এ সময় জসিম তাঁকে বাড়িতে ডেকে এনে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ঘরের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ পরিবারের।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পরিবারের সদস্যরা জানান। পরে স্থানীয়রা আহত জোনাকিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
নিহতের আট বছরের মেয়ে অভিযোগ করেছে, তাঁর বাবা প্রায়ই মাকে মারধর করতেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য, জসিম শেখ দীর্ঘদিন ধরে স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করতেন। তবে এলাকাবাসীর দাবি, ওই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাঁদের আরও অভিযোগ, জসিম মাদকাসক্ত ছিলেন।
ঘটনার পর জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, থানায় তিনি স্ত্রীকে পরকীয়ার কারণে হত্যা করেছেন বলে দাবি করেন।
তবে জোনাকির বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন