নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহে গিয়ে অতর্কিত হামলা শিকার সাংবাদিকসহ আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত কাজের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত   আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। সেখানে পৌঁছামাত্রই অভিযুক্ত শরিফা আক্তার ও তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলী সহ অন্তত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং রফিউল ইসলাম রক্তাক্ত ও গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাঁদের প্রচণ্ড মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কালিয়াকৈর  উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় তীব্র আঘাত লেগেছে এবং তাঁর মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : কালিয়াকৈরে সংবাদ সংগ্রহে গিয়ে অতর্কিত হামলা শিকার সাংবাদিকসহ আহত ২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহে গিয়ে অতর্কিত হামলা শিকার সাংবাদিকসহ আহত ২

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত কাজের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত   আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। সেখানে পৌঁছামাত্রই অভিযুক্ত শরিফা আক্তার ও তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলী সহ অন্তত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং রফিউল ইসলাম রক্তাক্ত ও গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাঁদের প্রচণ্ড মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কালিয়াকৈর  উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় তীব্র আঘাত লেগেছে এবং তাঁর মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত