মাসুদুর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি:
সভাগুলোতে নেতৃত্ব দেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন। এ সময় ইউনিয়ন ও উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং গণমিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, ৫ আগস্টের গণমিছিলকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচিকে স্মরণীয় ও শান্তিপূর্ণভাবে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। পাশাপাশি রাজপথের কর্মসূচিতে দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভাগুলোতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫ আগস্টের গণমিছিল জামালপুরে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল কর্মসূচিতে পরিণত হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন