প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লে তিনি তা মুছে ফেলেন এবং পরে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাকে দল থেকে অব্যাহতি দেয়।
এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই দেওয়া ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে। এ অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে আদালতে হাজির করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন