নজর বিডি
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে মো. মেহেদী শেখ (২৫) ও হাসিব গাজী (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন-সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে এবং হাসিব গাজী একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুইজনই মাদকাসক্ত ছিলেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।

বিষয় : গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু।

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে মো. মেহেদী শেখ (২৫) ও হাসিব গাজী (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন-সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে এবং হাসিব গাজী একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুইজনই মাদকাসক্ত ছিলেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত