নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় মহাসড়কে টায়ার জ্বলিয়ে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে জয় বাংলা স্লোগান দেওয়া ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার রাতে কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার মামলাটি দায়ের করেন। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট গভীর রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় জয় বাংলা ¯েøাগান দিয়ে আসামিরা পালিয়ে যায়। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৬ আগস্ট গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-১২।
মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমানসহ ৪২ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”#

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন