নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন, গণমাধ্যমকর্মী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাস্তবায়িত তিন দিনের বিভিন্ন কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা। পরে মৎস্যবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ভূতপুকুর এলাকার মোহাম্মদ ইউসুফ আলী ও মো. সোহেল রানা। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে আরও উদ্যোক্তাকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন, গণমাধ্যমকর্মী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাস্তবায়িত তিন দিনের বিভিন্ন কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা। পরে মৎস্যবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ভূতপুকুর এলাকার মোহাম্মদ ইউসুফ আলী ও মো. সোহেল রানা। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে আরও উদ্যোক্তাকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত