মুন্সিগঞ্জ সদর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ভূমি সংশোধন, খাজনা, মিস কেস ও ভূমি উন্নয়ন কর প্রদানের মতো জরুরি সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন অফিসে ঘুরেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে মুন্সিগঞ্জ সদর ভূমি অফিসে গিয়ে সেবাগ্রহীতাদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে গেলে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। দালালদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছেন তারা।
সেবাগ্রহীতাদের দাবি, নামজারি, কাগজপত্র সংশোধনসহ বিভিন্ন কাজে সরকারি নির্ধারিত ফির তুলনায় কয়েকগুণ বেশি অর্থ নেওয়া হচ্ছে। কেউ অতিরিক্ত অর্থ দিতে না চাইলে তার কাজ বিলম্বিত করা হয় বলেও অভিযোগ রয়েছে। ফলে সামান্য একটি কাজের জন্যও দিনের পর দিন, এমনকি মাসের পর মাস অফিসে ঘুরতে হয় বলে জানান ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকার পরও বিভিন্ন পর্যায়ে অর্থ দাবি করা হয়। তাদের ভাষ্য, দালালদের মাধ্যমে কাজ করাতে গেলে দ্রুত সেবা মিললেও অতিরিক্ত অর্থ দিতে হয়।
এ ঘটনায় দক্ষিণ ইসলামপুর এলাকার মো. আব্দুল আজিজ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে মুন্সিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা মারজানা আক্তার বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দালালদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগীরা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ, সরকারি নির্ধারিত ফি অনুযায়ী সেবা নিশ্চিত এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন