নজর বিডি
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

গজারিয়ায় মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১

গজারিয়ায় মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া (৩২) নওগাঁর রাণীনগর উপজেলার পারুল ভুসিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের যাত্রী ও মাছের পোনার মালিক ছিলেন। আহত রুমান (২৮) বগুড়ার আদমদীঘি এলাকার বাসিন্দা। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাছের পোনা বোঝাই কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের যাত্রী তোতা মিয়া নিহত হন। চালক রুমান গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক স্প্রেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিষয় : গজারিয়ায় মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া (৩২) নওগাঁর রাণীনগর উপজেলার পারুল ভুসিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের যাত্রী ও মাছের পোনার মালিক ছিলেন। আহত রুমান (২৮) বগুড়ার আদমদীঘি এলাকার বাসিন্দা। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাছের পোনা বোঝাই কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের যাত্রী তোতা মিয়া নিহত হন। চালক রুমান গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক স্প্রেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত