সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মোশাররফ। পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেন। তবে চালক পালিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন