নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রোগী ও অ্যাম্বুলেন্স চালকসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক মোবারক হোসেন (৪৫), রোগী শিহাব হোসেন (২৫), শিহাবের নানা শাহ আলম (৭৪) ও নানী রওশনারা বেগম (৬৫)।

এর মধ্যে মোবারক হোসেন ও শিহাব হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাহ আলম ও রওশনারা বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিহাব হোসেনকে নিয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা শেষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাড়িতে ফিরছিল অ্যাম্বুলেন্সটি।

পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের চালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ও রোগী গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিষয় : ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রোগী ও অ্যাম্বুলেন্স চালকসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক মোবারক হোসেন (৪৫), রোগী শিহাব হোসেন (২৫), শিহাবের নানা শাহ আলম (৭৪) ও নানী রওশনারা বেগম (৬৫)।

এর মধ্যে মোবারক হোসেন ও শিহাব হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাহ আলম ও রওশনারা বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিহাব হোসেনকে নিয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা শেষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাড়িতে ফিরছিল অ্যাম্বুলেন্সটি।

পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের চালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ও রোগী গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত