নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ওই গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় মেশিনের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী মিনাক্ষি রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মাটিতে পড়ে যান।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী নব কুমার দাস জানান, সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘাস কাটার শব্দ শুনে গোয়ালঘরের দিকে যান। সেখানে অমরেন্দ্র নাথকে মাটিতে পড়ে থাকতে এবং তার স্ত্রীকে ঘাস কাটার মেশিন ধরে কাঁপতে দেখেন। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ওই গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় মেশিনের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী মিনাক্ষি রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মাটিতে পড়ে যান।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী নব কুমার দাস জানান, সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘাস কাটার শব্দ শুনে গোয়ালঘরের দিকে যান। সেখানে অমরেন্দ্র নাথকে মাটিতে পড়ে থাকতে এবং তার স্ত্রীকে ঘাস কাটার মেশিন ধরে কাঁপতে দেখেন। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত