নাটোরে অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ী গ্রামের আকতারের ছেলে সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামান আকন্দের ছেলে মিন্টু আকন্দ (৪৩)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বড়গাছা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা দেহের ভেতরে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিশেষ কায়দায় পায়ুপথে লুকানো কনডমে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, রনি নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে তিনি বিশেষ প্রক্রিয়ায় তা বহন করছিলেন। চালানটি মিন্টুর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এসেছিলেন।
পরে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন