নজর বিডি
প্রকাশ : বুধবার, ২০ মার্চ ২০২৪

ভারতীয় পণ্য বর্জনকে যৌক্তিক দাবি করে বিএনপির সংহতি প্রকাশ

আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটি বুঝতে পেরে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন। এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি।’ আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। বিএনপিসহ ৬৩টি দল ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে তাতে বলা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় পণ্য বর্জনকে যৌক্তিক দাবি করে বিএনপির সংহতি প্রকাশ

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৪

featured Image
আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটি বুঝতে পেরে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন। এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি।’ আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। বিএনপিসহ ৬৩টি দল ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে তাতে বলা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত