কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ আটজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে কনস্টেবল সোহেল রানাসহ তার স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিক থেকে তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাশাপাশি উদ্ধার অভিযানে সহযোগিতা করছে বিআইডব্লিওটিএ ও ভৈরব নৌ-পুলিশ সদস্যরা।
এদিকে নদীর পাড়ে ভোর থেকে নিখোঁজদের সন্ধানে অপেক্ষা করছেন স্বজনেরা। এর মধ্যে ট্রলারডুবিতে নিখোঁজ কনস্টেবল সোহেল রানার পরিবারের সদস্য ও স্বজনেরাও রয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকলেও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি কনস্টেবল সোহেল রানা ও তার পরিবারের সদস্যদের। এ নিয়ে তার পরিবারে চলছে আহাজারি। স্বজনহারা মানুষদের আহাজারিতে ভারি হয়ে উঠছে মেঘনার তীর।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন