নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত,স্বামী দুই শিশু সন্তান আহত

জান্নাতুল বিশ্বাস,নড়াইলঃনড়াইলের লোহাগড়ায় নসিমনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আতাউর রহমান শিশির,তাদের চার বছরের শিশু আমেনা ও তিন বছরের আনাস।   আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রিপা আক্তার উপজেলার শালনগর ইউনিয়নের আতাউর রহমান শিশির এর স্ত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আতাউর রহমান শিশির স্ত্রী রিপা আক্তার মেয়ে আমেনা ছেলে আনাসকে নিয়ে শালনগর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এলাকার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে নোয়গ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রিপা আক্তার নিহত হন। এঘটনায় নিহতের স্বামী ও দুই শিশু গুরুতর আহত হয়। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে।# ==========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত,স্বামী দুই শিশু সন্তান আহত

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৪

featured Image
জান্নাতুল বিশ্বাস,নড়াইলঃনড়াইলের লোহাগড়ায় নসিমনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আতাউর রহমান শিশির,তাদের চার বছরের শিশু আমেনা ও তিন বছরের আনাস।   আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রিপা আক্তার উপজেলার শালনগর ইউনিয়নের আতাউর রহমান শিশির এর স্ত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আতাউর রহমান শিশির স্ত্রী রিপা আক্তার মেয়ে আমেনা ছেলে আনাসকে নিয়ে শালনগর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এলাকার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে নোয়গ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রিপা আক্তার নিহত হন। এঘটনায় নিহতের স্বামী ও দুই শিশু গুরুতর আহত হয়। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে।# ==========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত