নজর বিডি

নড়াইলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

জান্নাতুল বিশ্বাস,নড়াইলঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিনহাজ মোল্যা (১২) নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মিনহাজ মোল্যা মশাঘুনি গ্রামের জিয়া মোল্যার ছেলে। সে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১ টা ৩০মিনিটের দিকে মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। পরে আলামিনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।# ========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৪

featured Image
জান্নাতুল বিশ্বাস,নড়াইলঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিনহাজ মোল্যা (১২) নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মিনহাজ মোল্যা মশাঘুনি গ্রামের জিয়া মোল্যার ছেলে। সে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১ টা ৩০মিনিটের দিকে মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। পরে আলামিনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।# ========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত