নজর বিডি

উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আতিকুর রহমান মিলন

রাজধানীর উত্তরখানে অবস্থিত উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। কমিটিতে উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুলের বিদ্যোৎসাহী সদস্য আতিকুর রহমান মিলনকে সভাপতি করা হয়েছে। মোঃ শামছুজ্জামান মিয়াকে সাধারণ শিক্ষক সদস্য, নুর-উস-শামসকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। ১০ এপ্রিল ইস্যু করা সার্কুলারে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৯৯/ আইন/২০০৯-এর ৩৯(১) নং ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত UTTARKHAN UNION HIGH SCHOOL-এর এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। উল্লেখ্য, এ কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ইং তারিখের শিম/শাঃ১১/১০-১১/২০০৯/১৭১ নং স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধানমালা ২০০৯" এর ৪১(২) (খ)৪ অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি-কে শিক্ষক-কর্মচারী নিয়োগের যে ক্ষমতা দেয়া হয়েছে তা কেবল মাত্র নিয়মিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনক্রমেই এডহক বা বিশেষ ধরনের কমিটি/গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আতিকুর রহমান মিলন

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৪

featured Image
রাজধানীর উত্তরখানে অবস্থিত উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। কমিটিতে উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুলের বিদ্যোৎসাহী সদস্য আতিকুর রহমান মিলনকে সভাপতি করা হয়েছে। মোঃ শামছুজ্জামান মিয়াকে সাধারণ শিক্ষক সদস্য, নুর-উস-শামসকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। ১০ এপ্রিল ইস্যু করা সার্কুলারে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৯৯/ আইন/২০০৯-এর ৩৯(১) নং ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত UTTARKHAN UNION HIGH SCHOOL-এর এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। উল্লেখ্য, এ কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ইং তারিখের শিম/শাঃ১১/১০-১১/২০০৯/১৭১ নং স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধানমালা ২০০৯" এর ৪১(২) (খ)৪ অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি-কে শিক্ষক-কর্মচারী নিয়োগের যে ক্ষমতা দেয়া হয়েছে তা কেবল মাত্র নিয়মিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনক্রমেই এডহক বা বিশেষ ধরনের কমিটি/গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত