অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সিরাজদিখানে পিএফজি'র সংবাদ সম্মেলন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সংবাদ সম্মেলন করেছে পিএফজি নামের একটি সামাজিক সংগঠন। সিরাজদীখান উপজেলা শাখা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিএফজি’র নির্বাহী সদস্য এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, পিএফজি ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য, মনিটরিং অফিসার খাদিজা ইসলাম, কো-অর্ডিনেটর রত্না হাওলাদার।
সংবাদ সম্মেলনে ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,ইমতিয়াজ বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
=====

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৪

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন