নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার বিদেশ গমনে বাধা নেই

খালেদা জিয়ার বিদেশ গমনে বাধা নেই
উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ গমনে আর কোন বাধা নেই নিশ্চিত হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যেতে সে দেশের ভিসার জন্য ঢাকার দূতাবাসে গেছেন তিনি, এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। পরে ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসে আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে গেছেন বেগম খালেদা জিয়া। আগামী ডিসেম্বর প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট।   বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০১৮ সালের ১৯ অক্টোবর রায় ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার বিদেশ গমনে বাধা নেই

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত