রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২১ মার্চ) সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার এবং দুটি প্রিজন ভ্যান। মসজিদের প্রতিটি প্রবেশপথে কঠোর নজরদারির পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া, নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিরাপত্তার অংশ হিসেবে মুসল্লিদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং গোয়েন্দা পুলিশসহ ডিবি পুলিশের সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এছাড়া, জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদেরও মসজিদ এলাকায় উপস্থিত হতে দেখা গেছে।

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন