ড্রাইভার খারাপ হতে পারে কিন্তু গাড়ি নয়: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “আওয়ামী লীগ একটি দল, এর ভেতরের কিছু মানুষ খারাপ হতে পারে। কিন্তু দলটিকে খারাপ বলা যাবে না। এটি একটি গাড়ি—ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা নয়। এসব বিষয় বুঝতে হবে।”
শুক্রবার (২১ মার্চ) রংপুরে নিজের পৈতৃক বাসভবন ‘স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, “দেশের বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করেছেন—অর্ধেক জনগণকে বাদ দিয়ে, কাউকে জোর করে নির্বাচনে আনা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয়েছে। এরকম নির্বাচন গ্রহণযোগ্য নয়। এতে দেশে স্থিতিশীলতা আসবে না, বরং সংঘাতের দিকে যাবে।”
তিনি দাবি করেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্র করা হচ্ছে। দুর্নীতির কোনো অভিযোগ না পেয়ে বলা হচ্ছে, দলীয় মনোনয়ন দেওয়ার নামে আমি টাকা নিয়েছি। এসব অপপ্রচার জনগণের পক্ষে আমার কথা বলা বন্ধ করতে পারবে না।”
সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, “প্রধান উপদেষ্টা ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে যারা আছেন, তারা রাজনীতিতে অপরিপক্ব। বর্তমান পরিস্থিতি দেশের জন্য শুভ লক্ষণ নয়।”
পুলিশ বাহিনীর পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “ইনস্টিটিউশন ধ্বংস করা কখনো ভালো কাজ নয়। পুলিশ বাহিনীর ক্ষেত্রেও তাই হয়েছে, সেনাবাহিনী নিয়েও একই চেষ্টা চলছে। এটি কোনোভাবেই দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়।”
সংস্কারের নামে নির্বাচনী প্রক্রিয়া বিলম্ব করা ঠিক নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচন চায়। তাই অযথা দেরি করা উচিত নয়।”
এর আগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সরাসরি রংপুর নগরীর সেনপাড়ায় তার পৈতৃক নিবাস ‘স্কাই ভিউতে’ আসেন। সেখানে জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাপা নেতা জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন