নজর বিডি

গোপালগঞ্জে বেগম জিয়ার রোখ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে কোটালীপাড়া কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মিদের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড,আবুল খায়েরসহ সহযোগী সংগঠনের নেতা কর্মি বৃন্দ। এ সময় প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলে বক্তব্য শুরু করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল । আপনারা কোটালীপাড়া বাসিও ভোট দিতে পারেননি। এ রাষ্ট্রের মালিক জনগণ আমার সংবিধান আমাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিগত ১৭ বছর ধরে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। লড়াই সংগ্রাম করতে গিয়ে বহু মানুষ ঘুম খুনের শিকার হয়েছে। ফ্যাসি বাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২ হাজার ছাত্র জনতা নিহত হয়েছে। বারবার এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হালাল বটে নির্বাচিত হননি । ১৮ সালে আমি এই আসন থেকে নির্বাচন করেছিলাম জেলে থাকার কারণে আমি গণসংযোগ করে নির্বাচন করতে পারিনি । আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ জনকে চেয়ারম্যান পদে দাড়িয়ে দিয়ে কাউকে আর নির্বাচন করার সুযোগ দেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন কিন্তু দেশের জনগণ তাকে দেশ থেকে বিতাড়িত করছে। আল্লাহ সর্বশক্তিমান তিনি বুঝিয়ে দিয়েছেন সম্মান নিয়ে খেলা করলে তার নির্মম পরিনিতি ভোগ করা লাগে। আমরা সবাই বাংলাদেশী কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু থাকবেনা। রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে । মানুষের ক্ষতি হয় এমন কাজ বর্জন করতে হবে, রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হবে তাহলেই তারেক রহমান নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা যারা বিএনপি রাজনীতিতে বিশ্বাস করেন চাঁদাবাজি , দল বাজিসহ সকল অপকর্ম থেকে দুরে থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে আমি বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে একটি বৈসম্যহীন বাংলাদেশ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ,সন্ত্রাস চাদাবাজ ও দখল মুক্ত বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে বেগম জিয়ার রোখ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত