আসন্ন ঈদুল ফিতরের আগে পোশাকশ্রমিকসহ সব খাতের শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবিতে চলমান আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে তরুণদের নতুন এই রাজনৈতিক দল।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এই বিবৃতি দেন। এতে উল্লেখ করা হয়, বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করছেন। শ্রম ভবনের সামনেও শ্রমিকদের অবস্থান অব্যাহত রয়েছে। স্টাইল ক্রাফটস লিমিটেডের শ্রমিকদের ১৪ মাসের মজুরি বকেয়া থাকায় সেখানে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনরত অবস্থায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাম প্রসাদ সিং জনির মৃত্যু হয়েছে স্ট্রোকে। এ ছাড়া অ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করছেন এবং ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন ও লে-অফ ক্ষতিপূরণের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শুধু পোশাক খাত নয়, সিলেটের কালাগুল, বুরজান, ছড়াগানসহ চারটি চা-বাগানের শ্রমিকরাও ১৪ সপ্তাহ ধরে মজুরি এবং ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছেন না। এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারকে দায়িত্বশীল অবস্থান থেকে শ্রমিকদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের সংকটকে উপেক্ষা করা যাবে না। জুলাই গণ–অভ্যুত্থানে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়, "ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের পতন নিশ্চিত হয়েছে। সামনে বাংলাদেশ শ্রমজীবী জনগণকে অন্তর্ভুক্ত করেই এগিয়ে যাবে।" ঈদের আগেই সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে এনসিপি আরও বলে, "বাংলাদেশের শ্রম খাতের পুনর্গঠন এখন সময়ের দাবি। পাশাপাশি, ন্যায্য দাবিতে শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই। আমরা পুলিশকে ফ্যাসিস্ট আমলের ভূমিকায় দেখতে চাই না।" বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিকদের মজুরিসংক্রান্ত সব ন্যায্য দাবিদাওয়া দ্রুত পূরণ করার আহ্বান জানানো হয়।
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৫

আপনার মতামত লিখুন