নজর বিডি

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 

জুলাই ২৪ এর আহত ও নিহতদের স্মরণে উত্তরায় শহীদ পরিবার নিয়ে দোয়া ও ইফতার মাহফিল শেষে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উত্তরায় অবস্থিত বাংলাদেশ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। সার্বিক সহযোগীতা করেন দেওয়ান মো: নাজিম উদ্দিন। বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন ৭১ ও ২৪ ভিন্ন কিছু নয়। ৭১ এর শহীদ যে ধরনের সুযোগ সুবিধা পাবে ২৪ যারা শহীদ হয়েছেন তারাও সে ধরনের সুযোগ সুবিধা পাবেন।আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এটা করবো। আমরা শহীদ ও আহত পরিবারের পাশে থাকতে চাই। বক্তব্যে শহীদ গোলাম নাফিজ এর পিতা- জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এর সভাপতি মো: গোলাম রহমান বলেন, আমাদের হারানোর কিছু নাই। আমরা আগেই হারিয়েছি। আমরা এখন বিচার দেখে যেতে চাই। ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছি। এসময় উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এর সহ-সভাপতি শহীদ শাহরিয়ার হাসান আলভী এর পিতা মো: আবুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার রাবেয়া আলম। উত্তরা থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন। উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম খান। সাবেক ছাত্র নেতা ডা. রাকিবুল ইসলাম খান। অনুষ্ঠানে ২৫ জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ কালে নাজিম উদ্দিন দেওয়ান বলেন, আমরা সব সময় শহীদ পরিবারের পাশে থাকবো। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।যে শিশুটি শহীদ হয়েছে। সে তো আমাদেরি সন্তান। তাদের কথা মনে হলে আমার সন্তানের কথা মনে হয়। এসময় শহীদদের পরিবারের উদ্যেশ্যে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ স্বরণীয়।তাদের ভুলে গেলে জাতির সাথে বেইমানি করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত