নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫

নাগরিক ফোরামের প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ

২৯ মার্চ শনিবার মুন্সিপাড়াস্থ শহিদ আসাদুল্লাহ সড়ক সংলগ্ন আফতাব প্লাজা ভবনে অস্থায়ী কার্যালয় নাগরিক ফোরাম দিনাজপুরের আয়োজনে প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি ডাঃ মুহাঃ শহিদুল্লাহ এর সভাপতিত্বে সম্মানীত অতিথি এবং সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে বলেন, নাগরিক ফোরাম দিনাজপুরের সামাজিক উন্নয়নে এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি শীতে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া ধুমপান বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও অসহায় গরিব প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক ফোরাম দিনাজপুরের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডাঃ দেলোয়ার হোসেন, সুবির সেন, নুর ইসলাম, ইশতিয়াকুল চৌধুরী প্রিন্স, নরেন্দ্র নাথ চৌধুরী, মোঃ কাইয়ুম আলী, শেখ আব্দুর রশিদ তোতা, খালেদ চিস্তি, একেএম মেহেরুল্লাহ বাদল ও আক্তার আজিজ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নাগরিক ফোরামের প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৫

featured Image
২৯ মার্চ শনিবার মুন্সিপাড়াস্থ শহিদ আসাদুল্লাহ সড়ক সংলগ্ন আফতাব প্লাজা ভবনে অস্থায়ী কার্যালয় নাগরিক ফোরাম দিনাজপুরের আয়োজনে প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি ডাঃ মুহাঃ শহিদুল্লাহ এর সভাপতিত্বে সম্মানীত অতিথি এবং সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে বলেন, নাগরিক ফোরাম দিনাজপুরের সামাজিক উন্নয়নে এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি শীতে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া ধুমপান বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও অসহায় গরিব প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক ফোরাম দিনাজপুরের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডাঃ দেলোয়ার হোসেন, সুবির সেন, নুর ইসলাম, ইশতিয়াকুল চৌধুরী প্রিন্স, নরেন্দ্র নাথ চৌধুরী, মোঃ কাইয়ুম আলী, শেখ আব্দুর রশিদ তোতা, খালেদ চিস্তি, একেএম মেহেরুল্লাহ বাদল ও আক্তার আজিজ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত