নজর বিডি

কসবায় জামায়াতের বিশাল ঈদ পুনর্মিলনী

কসবায় জামায়াতের বিশাল ঈদ পুনর্মিলনী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌর সভার যৌথ উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ঈদের দিন বিকাল ৪টায় কসবা মডেল মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী ও সেক্রেটারি গোলাম সারওয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের আইন ও যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম কবির সাঈদী,বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি মিজানুর রহমান,বি-বাড়ীয়া জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ নুরুল আমিন,উপজেলা শিবির সাইফুল্লাহ আল আরিফ। উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী জামায়াত নেতা মাহবুবুল ইসলাম,উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আল আমিন সরকার,পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নয়া স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে।দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়,রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল।আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত-পঙুত্ব বরণকারীদে জীবন্ত শহীদদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আতাউর রহমান সরকার বলেন, কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবেনা।জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে।তাকওয়াপূর্ণ একটি সমাজ বিনির্মানে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি জামায়াত কর্মীদের প্রতি আহবান জানান। ঈদ পুনর্মিলনী শেষে সহস্রাধিক জামায়াত কর্মী কসবা পুরাতন বাজার ও নতুন বাজারে গণসংযোগ করেন।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কসবায় জামায়াতের বিশাল ঈদ পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত