তেজকুনিপাড়া ও দিয়াবাড়ি এলাকায় রাজউকের মোবাইল কোর্ট
আজ ৫ মে, ২০২৫, রোজ সোমবার, রাজউক এর জোন ১ ও জোন ৫ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ টি মিটার জব্দ করা হয়।
রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্বে রাজউক এর জোন ৫ /১ এর আওতাধীন তেজকুনিপাড়া এলাকায় ৯ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৪ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়াও ৭ টি ভবনের রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এসময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোঃ হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকার এর নেতৃত্বে রাজউক এর জোন ১/১ এর আওতাধীন দিয়াবাড়ির সোনারগাঁও জনপথ এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ১০ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ১১ টি মিটার জব্দ করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এসময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোঃ আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন