নজর বিডি

নড়াইলে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

নড়াইলে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ
নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের চার লেন সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের জমিতে অবৈধভাবে হকাররা দোকান গড়ে তুলেছিলেন। এতে পথচারীদের চলাচলে ভোগাস্তি সৃষ্টি হচ্ছিল। এসব দখলদারদের সরিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়ের জায়গায় গড়ে ওাা দোকানগুলো সরিয়ে নিতে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। এমনকি মাইকিং করেও সতর্ক করা হয়। কিন্তু তারপরও কেউ সরেননি। বাধ্য হয়েই এ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৫

featured Image
নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের চার লেন সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের জমিতে অবৈধভাবে হকাররা দোকান গড়ে তুলেছিলেন। এতে পথচারীদের চলাচলে ভোগাস্তি সৃষ্টি হচ্ছিল। এসব দখলদারদের সরিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়ের জায়গায় গড়ে ওাা দোকানগুলো সরিয়ে নিতে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। এমনকি মাইকিং করেও সতর্ক করা হয়। কিন্তু তারপরও কেউ সরেননি। বাধ্য হয়েই এ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।’

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত