নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে প্রতিবন্ধী ডালিম মোল্যার (৪৫) নামীয় সরকারী জায়গার দোকান ঘরের শরিক দাবি করে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) বিকেলে এ বিষয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে শালিসের কথা থাকলেও তা হয়নি। প্রতিবন্ধী ডালিম মোল্যা উপজেলার পেড়লী গ্রামের মৃত আবুল কাশেম মোল্যার ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী ডালিম মোল্যা তার বোন সাদিয়া আক্তার জুইয়ের কাছে থাকেন। সেই সুবাদে তার নামীয় ১০৭ নং পেড়লী মৌজার ১নং খতিয়ানের সাবেক দাগ ৩২৩৬ হাল ৩৬৪২ দাগের ১৫ ফুট ৮ ইঞ্চি আড়ে এবং ২১ ফুট ৬ ইঞ্চি লম্বা দোকানটি নোটারী পাবলিকের মাধমে সাদিয়া আক্তার জুইকে হস্তান্তর করেন।
কিন্তু প্রতিবন্ধী ডালিম মোল্যার আপন ভাই মৃত টুটুল মোল্যার স্ত্রী খাদিজা বেগম ডালিমের নামীয় সরকারী জমিতে তাদের স্বত্ব দাবি করে অযথা হয়রানি করছে বলে জানা যায়। হয়রানি থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী।
এ বিষয়ে অভিযুক্ত খাদিজা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
পেড়লী বাজার বনিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, পেড়লী বাজারে সরকারী পেরিফেরিভুক্ত জমির দখলে ডালিম মোল্যার নাম রয়েছে। প্রতিবন্ধী ডালিম মোল্যা তার বোন জুইকে জমি হস্তান্তর করে। পরে জুই ইয়াসমিন নামে একজনকে হস্তান্তর করে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন