নজর বিডি

কোরবানির গরু নয়! স্ত্রীকেই গলা কেটে হত্যা করলেন পাষণ্ড স্বামী

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে।   আজ পবিত্র ঈদের দিন শনিবার (৭জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।  ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছে। নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে আজ শনিবার সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
  পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত হাসিবুলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কোরবানির গরু নয়! স্ত্রীকেই গলা কেটে হত্যা করলেন পাষণ্ড স্বামী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৫

featured Image
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে।   আজ পবিত্র ঈদের দিন শনিবার (৭জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।  ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছে। নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে আজ শনিবার সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
  পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত হাসিবুলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত