নজর বিডি

সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে

ঢাকা, ২৫ জুলাই ২০২৫:
ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুজন নিরস্ত্র বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রৈমাসিক বৈঠকে নেতারা বলেছেন, “ভারত তার চিরাচরিত আধিপত্যবাদী আচরণ এখনও বন্ধ করেনি। বিনা উস্কানিতে সীমান্তে গুলি চালিয়ে নিরীহ মানুষ হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।”

নেতারা বলেন, “ফেনী সীমান্তে ২ জনকে হত্যা করে ভারত আবারো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতুন সরকারের বিপরীতে আগ্রাসী কূটনৈতিক অবস্থান নেওয়ার লক্ষণ স্পষ্ট হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি—এই হত্যাকাণ্ডের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ ভারতের কাছ থেকে আদায় করতে হবে। একইসাথে সীমান্ত হত্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।”

বৈঠকে আরও বলা হয়, “সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা এবং উত্তরা বিমান দুর্ঘটনার মতো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা স্থগিতের ঘোষণা মাঝরাতে না দিয়ে সন্ধ্যায়ই দেওয়া যেত।”

নেতারা অবিলম্বে “জুলাই সনদ” ঘোষণার দাবি জানান। সেই সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল করার আহ্বান জানানো হয়।

আজ দুপুর ৩টায় রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। বৈঠক পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত