নজর বিডি

ডক্টরেট ডিগ্রি নিয়ে বেনজীরের অনিয়ম: স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ১ আগস্ট ২০২৫:
পুলিশের সাবেক বিতর্কিত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ডক্টরেট ডিগ্রি অর্জনের সময় ভর্তির যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিগ্রি নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গত ২০ জুলাই উপস্থাপিত প্রতিবেদন অনুসারে, বেনজীরের ডিগ্রির পেছনে অনিয়ম ছিল উল্লেখযোগ্য। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অধিকতর তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তার ডক্টরেট ডিগ্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহম্মদ। সদস্য হিসেবে আছেন আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এই কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ‘ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ ডিগ্রি নেন বেনজীর আহমেদ। কিন্তু ২০২৪ সালের ১৪ জুন তার এই ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন উঠে। অভিযোগ ওঠে, তিনি ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করেই ডিগ্রির জন্য নাম লেখান এবং পরবর্তীতে নিজের নামের পাশে “ড.” পদবি ব্যবহার করতে থাকেন।

বেনজীর আহমেদ ছিলেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সাবেক আইজিপি ও র‍্যাবের মহাপরিচালক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন নিপীড়নের অভিযোগও প্রকাশ্যে আসে। বর্তমানে তিনি পলাতক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডক্টরেট ডিগ্রি নিয়ে বেনজীরের অনিয়ম: স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা, ১ আগস্ট ২০২৫:
পুলিশের সাবেক বিতর্কিত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ডক্টরেট ডিগ্রি অর্জনের সময় ভর্তির যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিগ্রি নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গত ২০ জুলাই উপস্থাপিত প্রতিবেদন অনুসারে, বেনজীরের ডিগ্রির পেছনে অনিয়ম ছিল উল্লেখযোগ্য। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অধিকতর তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তার ডক্টরেট ডিগ্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহম্মদ। সদস্য হিসেবে আছেন আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এই কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ‘ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ ডিগ্রি নেন বেনজীর আহমেদ। কিন্তু ২০২৪ সালের ১৪ জুন তার এই ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন উঠে। অভিযোগ ওঠে, তিনি ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করেই ডিগ্রির জন্য নাম লেখান এবং পরবর্তীতে নিজের নামের পাশে “ড.” পদবি ব্যবহার করতে থাকেন।

বেনজীর আহমেদ ছিলেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সাবেক আইজিপি ও র‍্যাবের মহাপরিচালক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন নিপীড়নের অভিযোগও প্রকাশ্যে আসে। বর্তমানে তিনি পলাতক।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত