নজর বিডি

লরির চাপায় নারী ও শিশুসহ নিহত-৩, বিক্ষোভে উত্তাল বাইপাইল

আশুলিয়া, সাভার |
সাভারের আশুলিয়ায় লরির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

https://www.youtube.com/watch?v=pMMezUltCno

নিহতরা হলেন—রিকশার যাত্রী ও স্থানীয় ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০), নূরজাহান (২৪) এবং তার চার বছরের শিশু পুত্র আব্দুল্লাহ। তারা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় বসবাস করতেন। আহত রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি অটোরিকশা বাইপাইল থেকে উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থেকে আসা একটি দ্রুতগতির লরির সামনে পড়ে রিকশাটি রাস্তার পাশে থাকা পানির গর্তে উল্টে যায়। মুহূর্তেই লরির পেছনের চাকা রিকশার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূরজাহান ও শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় দোকানদার মাইনুল ইসলাম বলেন,

“আমি দোকানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি রিকশাটি উল্টে পড়ে আছে, আর একজন ঘটনাস্থলেই মারা গেছেন।”

আরেক প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন,

“আমি রাস্তা পার হচ্ছিলাম। তখনই দেখি রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়, সঙ্গে সঙ্গে একটি লরি এসে পেছনের চাকা তুলে দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান, বাকিদের হাসপাতালে নেওয়া হয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন,

“রিকশাচালক উল্টো পথে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। একটি গর্তে পড়ে রিকশাটি উল্টে যায় এবং ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি সেটিকে চাপা দেয়। এতে তিনজন নিহত হন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লরির চাপায় নারী ও শিশুসহ নিহত-৩, বিক্ষোভে উত্তাল বাইপাইল

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত