নজর বিডি

 সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে।

রোববার সকালে বাইপাইল এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা অংশ নেন।

https://www.youtube.com/watch?v=O4QKb_PWq0M

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে শক্ত অবস্থান নিতে হবে। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।

সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন ও সুরক্ষা ব্যবস্থার দাবি জানান তারা।

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

 সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে।

রোববার সকালে বাইপাইল এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা অংশ নেন।

https://www.youtube.com/watch?v=O4QKb_PWq0M

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে শক্ত অবস্থান নিতে হবে। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।

সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন ও সুরক্ষা ব্যবস্থার দাবি জানান তারা।

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত