সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিলে সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনী।
সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যারিকেড দিয়ে রাখা হয় এবং সেখানে পুলিশের জলকামান মোতায়েন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সচিবালয়, সুপ্রিম কোর্ট, বিচারপতি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন