নজর বিডি
প্রকাশ : রোববার, ২৪ আগস্ট ২০২৫

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী দিন ছিলো আজ

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ থেকে ২৪ আগস্ট সপ্তাহব্যাপী এ কার্যক্রম শেষে রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।     [caption id="attachment_14050" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী (অঃ দাঃ)। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. বাহাউদ্দীন শেখ। এছাড়া বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক সাইদুর রহমান টুটুল, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, পাঠ সহায়ক কর্মী মনি শংকর বালা এবং জেলেদের প্রতিনিধি নিত্য রঞ্জন রায় প্রমুখ। বক্তারা দেশীয় মাছ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কারেন্ট ও দুয়ারী জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মতে, এক শ্রেণির অসাধু ব্যক্তি এসব অবৈধ জাল ব্যবহার করে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে ফেলছে। অনুষ্ঠানের শেষাংশে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য গোবিন্দপুর ইউনিয়নের মনিরুল ইসলামকে মুকসুদপুর উপজেলার সেরা মৎস্যচাষী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মৎস্যচাষি ও জেলেদের মাঝে উৎসাহ দেখা যায় এবং দেশীয় মাছ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী দিন ছিলো আজ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ থেকে ২৪ আগস্ট সপ্তাহব্যাপী এ কার্যক্রম শেষে রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।     [caption id="attachment_14050" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী (অঃ দাঃ)। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. বাহাউদ্দীন শেখ। এছাড়া বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক সাইদুর রহমান টুটুল, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, পাঠ সহায়ক কর্মী মনি শংকর বালা এবং জেলেদের প্রতিনিধি নিত্য রঞ্জন রায় প্রমুখ। বক্তারা দেশীয় মাছ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কারেন্ট ও দুয়ারী জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মতে, এক শ্রেণির অসাধু ব্যক্তি এসব অবৈধ জাল ব্যবহার করে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে ফেলছে। অনুষ্ঠানের শেষাংশে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য গোবিন্দপুর ইউনিয়নের মনিরুল ইসলামকে মুকসুদপুর উপজেলার সেরা মৎস্যচাষী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মৎস্যচাষি ও জেলেদের মাঝে উৎসাহ দেখা যায় এবং দেশীয় মাছ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত