বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল আকিজ বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ও কিছু ডিলার সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোলযুক্ত কমদামী সিগারেট ও বিড়ি সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরের হিরালাল বণিক, তমাল স্টোর, বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়।
অভিযানকালে হিরালাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট ও আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে।
অভিযানে মোট চার হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং দশ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে জব্দকৃত অবৈধ পণ্য কাস্টমস বিধি অনুযায়ী ধ্বংস করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন