ঢাকা: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে রাজধানীতে একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নূর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।
এসময় নূরের সঙ্গে থাকা কয়েকজন কর্মীও হামলার শিকার হন। পরে আহত অবস্থায় তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর নূর অভিযোগ করেন, “সরকার ভিন্নমত দমন করতে পুলিশকে ব্যবহার করছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করতে চাইলে আরও আন্দোলন ছড়িয়ে পড়বে।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন