খুলনার ডুমুরিয়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন নির্মাণের হিড়িক পড়েছে। এর অংশ হিসেবে বাজারের চাল পট্টিতে খলসী গ্রামের মোঃ শফিউল্লাহ গাজী ও গোলনা গ্রামের জিল্লুর রহমান খান সরকারি সম্পত্তিতে অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের চেষ্টা করছিলেন। খবরের ভিত্তিতে রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন জানান, অভিযানে শফিউল্লাহ গাজী ও জিল্লুর রহমান খানের দুটি স্থাপনায় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মোঃ আইয়ুব আলীর চারতলা ভবন ও আব্দুল মজিদ শেখের দোতলা ভবনসহ সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে।
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কেউ স্থাপনা গড়ে তুললে ভবিষ্যতে বাজারের ঘর বরাদ্দ থেকে তারা বঞ্চিত হবেন। এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
অভিযানে উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা কানুনগো মোঃ জাকির হোসেন, উপজেলা সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা রাজীব হোসেন ও নাজির কিরণ বালা উপস্থিত ছিলেন। এসময় বাজারের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন