নজর বিডি

ডুমুরিয়ায় যৌথ অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় থানাপুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খুলসী গ্রামে শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মাণাধীন রান্নাঘরে এটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, নতুন নির্মাণাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় কালো কসটেপে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি অচল অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শত্রুতামূলকভাবে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ এটি লুকিয়ে রাখতে পারে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সাধারণ ডায়েরি (জিডি) মূলে উদ্ধারকৃত অস্ত্রটি আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় যৌথ অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় থানাপুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খুলসী গ্রামে শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মাণাধীন রান্নাঘরে এটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, নতুন নির্মাণাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় কালো কসটেপে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি অচল অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শত্রুতামূলকভাবে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ এটি লুকিয়ে রাখতে পারে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সাধারণ ডায়েরি (জিডি) মূলে উদ্ধারকৃত অস্ত্রটি আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত