রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে সরকার জানায়, এই অমানবিক ও ঘৃণ্য কাজটি বাংলাদেশের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবনের পবিত্রতা—জীবদ্দশায় ও মৃত্যুর পরেও—রক্ষায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সরকার জনগণকে আশ্বস্ত করেছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবৃতিতে দেশের প্রতিটি নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলা হয়, ন্যায়বিচার ও মানবতার আদর্শ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রসঙ্গত, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরিফ গড়ে তোলেন নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলা। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। সেদিন রাতেই বিশেষ কায়দায় আস্তানায় তার মরদেহ দাফন করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন